ঈদ উদযাপনে রিয়েলমি’র উপহার ‘মোটর সাইকেল, রেফ্রিজারেটর, টিভি ও ওভেন’

৯ জুন, ২০২৪ ১৬:৪৬  

দেশজুড়ে ঈদের আমেজকে বাড়িয়ে দিতে ভাগ্যবান বিজয়ীদের ২ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল, দুজনকে ১ লাখ টাকা মূল্যের রেফ্রিজারেটর, তিনজনকে ৫০ হাজার টাকা মূল্যের টেলিভিশন এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা মূল্যের ওভেন উপহার ঘোষণা করেছে রিয়েলমি।

এছাড়াও, পণ্যের সহজলভ্যতার ভিত্তিতে দেওয়া হবে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।

তবে এই অফার পেতে হলে গ্রাহকদের নতুন উন্মোচিত রিয়েলমি সি৬৩ (১২জিবি + ১২৮জিবি এবং ১৬জিবি + ১২৮জিবি ভ্যারিয়েন্ট), রিয়েলমি নোট ৫০ (৬জিবি + ৬৪ জিবি এবং ৮জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট), রিয়েলমি সি৬৫ (১২জিবি + ২৫৬জিবি এবং ১৬জিবি + ৫১২জিবি ভ্যারিয়েন্ট), রিয়েলমি সি৬৭ (১৬জিবি + ১২৮জিবি) অথবা রিয়েলমি সি৫৫ (৬জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট) ফোন কিনতে হবে। প্রতিটি ফোন কিনলেই গ্রাহকরা পাবেন একটি ফ্রি ডেটা বান্ডেল।

গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও রাঙিয়ে তুলতে, উৎসবের সঙ্গে টেক ট্রেজার (প্রযুক্তি সম্পদ/পুরস্কার) নিয়ে হাজির হয়েছে সম্প্রতি উন্মোচিত রিয়েলমি সি৬৩।